April 27, 2026
দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি
দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন করে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি বিশেষ চিঠির প্রেক্ষিতে দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের বিমানবন্দরগুলো এমনিতেই সব সময় কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পরিচালিত হয়। তবে সাম্প্রতিক এই নির্দেশনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয়, বরং নিরাপত্তা সংক্রান্ত নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ধরনের সতর্কতা জারি করা হয়। সূত্র জানায়,












