March 28, 2026
হরমুজে বাণিজ্য সুরক্ষায় জাতিসংঘের নতুন উদ্যোগ, গঠিত হচ্ছে টাস্কফোর্স
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, এই কৌশলগত রুট দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রভাব মোকাবিলায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা সরাসরি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে টাস্কফোর্স গঠন করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও












